ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

নতুন এমডি পেল সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-08-2022 05:41:08 pm

ফাইল ছবি

নিউজ ডেস্ক :


রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে সরকারের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।


সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুরশেদুল কবীরকে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও করা হয়েছে। আর রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীরকে তিন বছরের জন্য ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে।


তিন জনকেই ব্যাংক তিনটির শীর্ষ পদে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।


অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রোববার তিনটি আলাদা প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগের ঘোষণা দিয়েছে।


সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানের স্থলাভিষিক্ত হয়েছেন আফজাল করিম, শামস-উল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন মুরশেদুল কবির এবং ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর। তারা গত ছয় বছর ধরে ব্যাংক তিনটির শীর্ষ পদে দায়িত্ব পালন করছিলেন।


এই তিন জনের মেয়াদই চলতি মাসের শেষের দিকে শেষ হবে। রূপালী ব্যাংকের বর্তমান এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদের মেয়াদ শেষ হবে ২৫ আগস্ট। অন্য দুজনের মেয়াদও এক দিন আগে পরে শেষ হবে। এই তিন জনের বয়সই ৬৫ বছর হতে আর অল্প কিছুদিন বাকি আছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আগামী তিন বছরের জন্য চুক্তিতে তাদের নিয়োগ দেয়া হলো। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাদের নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

আরও খবর