হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ

লাখাইয়ের বুল্লাবাজারে যেখানে সেখানে গাড়ী পার্কিং ,প্রতিদিন লেগেই থাকে তীব্র যানজট।

লাখাইয়ের বুল্লাবাজারে যেখানে সেখানে স্ট্যান্ড,প্রতিদিন লেগেই থাকে তীব্র যানজট। লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজারে তীব্র যানজট নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিন এবং ছুটির দিনে এই যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়, যার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে অপরিকল্পিত গাড়ি পার্কিং ব্যবস্থাকে। বাজারের প্রধান সড়কের দুই পাশ দখল করে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ছে, যা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে দেখা যায়, বুল্লা বাজারের প্রধান সড়কটির উপর দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু বাজারের নির্দিষ্ট পার্কিং স্থানে পার্কিং না করে, ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি সবই সড়কের উপর পার্ক করা হয়। এতে সড়কের একটি বড় অংশ দখল হয়ে যায় এবং বাকি অংশে যানবাহন চলাচল করতে গিয়ে হিমশিম খায়। পুরু বাজার জুড়েই এ দৃশ্য দেখা যায়। অনেক সময় এমন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। মাঝে মাঝে এই পার্কিংয়ের জন্য ছোটখাটো গ্যাঞ্জাম লেগেই থাকে। যা থেকে বড় বড় গ্যাঞ্জাম তৈরি হয়। বুল্লা বাজারের দুই পাশে নির্দিষ্ট পার্কিংয়ের সাইনবোর্ড থাকলেও ওই জায়গায় কেউ গাড়ি পার্কিং করেনা। সবাই যার যার গাড়ি সিএনজি ইজিবাইক বাস সহ গাড়িগুলো পার্কিং করে বুল্লা বাজারের মেইন রোডের নেব। উপরে যার কারনে তৈরি হয় যানজট। বুল্লাবাজারের এক ব্যবসায়ী বলেন, আমাদের বুল্লা বাজারে রাস্তার উপরে দুপাশে সিএনজি টমটম ইজি বাইক সহ বিভিন্ন গাড়ির সারিবদ্ধভাবে পার্কিং করার কারণে রাস্তার দু'পাশ বন্ধ থাকে যার ফলে রাস্তার মধ্যে দিয়ে গাড়ি যাওয়ার সময় যে কোন গাড়ি যাতায়াত করতেই যানজট তৈরি হয়। তিনি আরো বলেন, আমাদের বুল্লা বাজারে নির্ধারিত পার্কিংয়ের স্থান রয়েছে। আমাকে যদি প্রশাসন সহযোগিতা করে তাহলে বুল্লা বাজারে নির্ধারিত স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করবো।স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতেও সমস্যা হয়। পণ্য পরিবহনেও বিলম্ব ঘটে, যার ফলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। "আমরা প্রতিদিন এই যানজটের শিকার হচ্ছি। স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময়মতো পৌঁছাতে পারে না, রোগীরা ভোগান্তির শিকার হন," বলে জানান একজন স্থানীয় ব্যবসায়ী। "প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া উচিত।" যানজট নিরসনে ট্রাফিক পুলিশের উপস্থিতি একেবারেই নেই, অপর্যাপ্ত জনবল এবং কার্যকর ব্যবস্থার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন অনেকে। বুল্লা বাজার কমিটির সদস্যরাও স্বীকার করেছেন যে পার্কিং সমস্যার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাসের সাথে মুটোফোনে যোগাযোগের চেষ্টা করলে উনি ফোন রিসিভ না করায় উনার বক্তব্য পাওয়া যায়নি।
Tag
আরও খবর