চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

যশোরে মধ্যরাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রেজাউল ইসলাম (৪০) নামে এক যুবলীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে দৌলতদিহি গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত রেজাউলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর কিছু দূরে জনশূন্য এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। খবর পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থল থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত রেজাউল ইসলাম দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে এবং স্থানীয় যুবলীগের একজন সক্রিয় নেতা ছিলেন।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত রেজাউলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতা বা এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

আরও খবর