ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এর আয়োজনে ‘ক্যারিয়ার টক' অনুষ্ঠিত


বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং ব্রাক ব্যাংকের সহযোগিতায় কর্পোরেট দুনিয়ার অভিজ্ঞতা ও ক্যারিয়ার গড়ার অনুপ্রেরণা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে 'ক্যারিয়ার টক ২০২৫' নাম ক্যারিয়ার গাইডলাইন বিষায়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় জিবানানন্দ দাশ কনফারেন্স হলে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।


সেনিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসি-এর মানবসম্পদ বিভাগের প্রধান (হেড অব এইচআর) আখতারউদ্দিন মাহমুদ। তিনি শিক্ষার্থীদের কর্পোরেট জগতে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা, নিয়োগ প্রক্রিয়ায় প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের উপায় এবং সিভি তৈরির গুরুত্বপূর্ণ দিক নিয়ে দিকনির্দেশনা দেন।



উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। 


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কর্পোরেট সেক্টরের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ অত্যন্ত জরুরি। ব্র্যাক ব্যাংকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ব্যাংকের মধ্যে আরও বিস্তৃত সহযোগিতা (Collaboration) হবে। একই সঙ্গে, শিক্ষার্থীদের সুবিধার্থে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে পরিবহন ব্যবস্থার সুযোগ করে দেওয়ার আহ্বান জানাচ্ছি।”



উক্ত সেমিনারের কনভেনার ও বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি মেহেদী আরেফিন বলেন,

“বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ব্র্যাক ব্যাংকের মতো শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানের অভিজ্ঞ নেতৃত্বকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আশা করি, আজকের এই সেমিনার শিক্ষার্থীদের কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।


এছাড়াও উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা।



সেমিনারে শিক্ষার্থীদের জন্য সিভি জমা দেওয়ার বিশেষ সুযোগ রাখা হয়, যা ভবিষ্যতে চাকরির সম্ভাবনা বৃদ্ধিতে সহায়ক হবে।

Tag
আরও খবর