চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা



 "রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ" শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা এর সার্বিক সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ সহকারী পরিচালক মোঃ মহসীন আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান। দুপ্রক সভাপতি চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা দুপ্রক সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে জেলা দুপ্রক সদস্য সাকিবুর রহমান ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। দুপ্রক সহ সভাপতি রোকনুজ্জামান ও সহ সভাপতি জি এম মুজিবুর রহমান, সদস্য মমতাজ হেলেন, আল মামুন, রেহেনা খাতুন ও খুকুরানী উপস্থিত ছিলেন। 
বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬টি দল অংশ নেয়। যাদের মধ্যে শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় দল প্রথম স্থান অধিকার করে। বিজীত দল আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের দলনেতা রিফাত নূর। বিচারকের দায়িত্বে ছিলেন, প্রভাষক সজল আঢ্য (মডারেটর), প্রভাষক আক্তারুজ্জামান প্রিন্স ও প্রভাষক গোলাম কবির। রচনা প্রতিযোগিতায় ১১টি বিদ্যালয়ের ৫৫ জন প্রতিযোগি 'ক' ও 'খ' গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। ক গ্রুপে কাদাকাটি স্কুলের কোয়েল গাইন প্রথম স্থান, গুনাকরকাটি স্কুলের মুমতাহিনা ২য় ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আকসা ইসলাম ৩য় স্থান এবং খ গ্রুপে আশাশুনি সরঃ মাধ্যমিক বিদ্যালয়ের মিলি মল্লিক ১ম, সুমনা খাতুন ২য় ও মাড়িয়ালা হাই স্কুলের কোয়েল মন্ডল ৩য় স্থান অধিকার করে। সবশেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরন করা হয়।

Tag
আরও খবর