তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

সাজেকে যাওয়া হলো না দুই বন্ধুর, সড়কেই নিভে গেল জীবন প্রদীপ।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া নামক স্থানে বাইক দূর্ঘটনায় মহাসড়কে প্রাণ হারাল দুই বাইক আরোহী।  ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১১ টার সময়। নিহত দুইজন পরস্পর মামাতো ও ফুফাতো ভাই। স্বজনদের ভাষ্যমতে, তারা ছয় বন্ধু একত্রে তিনটি বাইক নিয়ে রাঙ্গামাটির সাজেকের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরিত দিক হতে আসা একটি পিকঅ্যাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে দুই বাইক আরোহী মহাসড়কে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পুলিশ অভিযান চালিয়ে আজিজ নগর চাম্বি বাজার হতে  ঘাতক পিকঅ্যাপ সহ চালক ও হেলপারকে আটক করতে সক্ষম হয়। নিহত বাইক আরোহী রাকিব ও জিহাদ  দুইজন ঈদগাও সদর ইউনিয়নের জাগির পাড়ার বাসিন্দা।  রাকিব ঐ এলাকার আব্দুল শুক্কুরের ছেলে, জিহাদ সমশুল ইসলামের পুত্র বলে জানা যায়। মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরিফুর রহমান,  ওসি তদন্ত রবিউল খাঁন, থানার সেকেন্ড অফিসার জাহেদুল ইসলাম। এদিকে রাকিব ও জিহাদ  এর মর্মান্তিক মৃত্যুতে আত্মীয় স্বজন সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag
আরও খবর