সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য

সুন্দরবনের হাড়বাড়ীয়া এলাকায় হরিণের মাংসসহ আটজন আটক

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


সুন্দরবনের হাড়বাড়ীয়া এলাকা থেকে হরিণের মাংস ও কাঁকড়াসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। তাদের বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবনের হাড়বাড়ীয়ার দিঘির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকা থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, চারটি পা, হরিণ ধরার ফাঁদ, জাল, ১৮ কেজি কাঁকড়া, ৫ লিটার বিষ (কীটনাশক) ও দুটি নৌকা জব্দ করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে হরিণ ও কাঁকড়া শিকারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়। হরিণের মাংসসহ আটকদের বৃহস্পতিবার রাতেই বনবিভাগের চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড কর্মকর্তা রাফিদ-আস-সামি বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আরও খবর