দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

কুলিয়ারচরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

"পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি" এ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৬আগস্ট) দুপুরে কুলিয়ারচর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে ও আলোচনা সভায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাত, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো. শাহদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা আলেম ওলামা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাও. মুহাম্মদ মাহবুবুর রহমান আবেদী, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন নান্টু। 

এসময় কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পিযুষ কান্তি ঘোষ, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম (সাংবাদিক), উপজেলা বিএনপি'র সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, ফরিদপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. গিয়াস উদ্দিন, ছয়সূতী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. মহসিন রানা, উছমানপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাজী আবুল কাসেম, সালুয়া ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. ইকবাল হোসেন (বাদল ডাক্তার), গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মাওলানা মো. মাসুদ আহম্মেদ, ফরিদপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার, সালুয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো.খায়রুল ইসলাম বকুল, রামদী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিন সাফি, উছমানপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক শরফ উদ্দিন খান সোপান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম, ভারপ্রাপ্ত সদস্য সচিব এমরান খান, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মোহাম্মদ আরীফুল ইসলাম, ফারজানা আক্তার, মো. সবুজ মিয়া ও উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা মাদক নির্মুলে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যে উপজেলার কুলিয়ারচর-মানিকদী ব্রিজ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দশকাহুনিয়া আশ্রয়ন কেন্দ্র, সালুয়া ইউনিয়নের স্টিল ব্রিজ, ফরিদপুর-বেলাব সীমান্ত ব্রিজ, লক্ষ্মীপুর-পোড়াদিয়া ব্রিজ ও কুলিয়ারচর বেপারি পাড়া সহ বিভিন্ন স্পষ্ট এখন মাদকের অবরেণ্য উল্লেখ করে বলেন, মাদক বিরোধী অভিযান জোরদার করুন, মাদক মুক্ত দেশ গড়ুন।

আরও খবর