শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

বাঁচতে চায় লাখাইয়ের মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হেলেনা, বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি।

বাঁচতে চায় লাখাইয়ের মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হেলেনা, বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি। স্বপ্ন হলো নিজের পূর্ণ কিংবা অপূর্ণ স্বপ্নকে ঘিরে আবেগময় বাক্য, আশার সুর, মোটিভেশনাল বার্তা কিংবা অনুপ্রেরণামূলক আশা। আমাদের সবার জীবনেই থাকে নানান স্বপ্ন। কারো স্বপ্ন সহজেই পূরণ হয়, আবার অনেকের স্বপ্ন অপূর্ণ থেকে যায়,তেমনি এক স্বপ্ন দেখা হতভাগী লাখাইয়ের পুর্ব সিংহগ্রামের হেলেনা আক্তার, জন্ম থেকে হতভাগা, জন্মের পরপরই হারিয়েছেন বাবা-মাকে। এতিম এই ১৭ বছরের মেয়েটি তার মামা-মামির আদর-যত্নে বড় হয়েছেন, কিন্তু জীবন যখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে, তখনই সে আক্রান্ত হয়েছে এক মরণব্যাধি ক্যান্সারে। লাখাই উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহ গ্রামের কালাই মিয়া ও লাইলী বেগমের মেয়ে। এই মেয়েটিকে বাঁচাতে এখন প্রয়োজন প্রচুর টাকা, যা তার পরিবারের পক্ষে যোগানো সম্ভব নয়। হেলেনার বাবা-মায়ের কোনো ভিটেমাটি ছিল না। মামা-মামি ও খালাদের বাড়িতেই তার আশ্রয়। জীবনের এই কঠিন বাস্তবতা নিয়ে সে যখন বেঁচে থাকার স্বপ্ন দেখছিল, তখন তার শরীরে বাসা বাঁধলো দুরারোগ্য ক্যান্সার। তার চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তার পরিবার। এই কঠিন পরিস্থিতিতে হেলেনাকে বাঁচাতে এগিয়ে এসেছেন এলাকার কিছু যুবক। তারা স্থানীয় বুল্লা বাজারসহ বিভিন্ন বাজারে তার চিকিৎসার জন্য চাঁদা সংগ্রহ করছেন। হেলেনা এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের দিকে তাকিয়ে আছে, কারণ তাদের সহযোগিতা পেলেই সে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। সরজমিনে হেলেনার বাড়িতে গিয়ে দেখা যায়, হেলেনার মুখে একটাই বাক্য """আমি বাঁচতে চাই আমার মা নাই বাবা ও নাই, আপনারা আমাকে সাহায্য করুন, আমি বাঁচতে চাই। জীবনের অনেক স্বপ্ন আর আশা নিয়ে যে মেয়েটি বেঁচে থাকার লড়াই করছে, আর্থিক সংকটের কারণে তার জীবন যেন থেমে না যায়। আসুন, আমরা সবাই মিলে এই অসহায় মেয়েটির পাশে দাঁড়াই এবং তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাই। সাহায্যের জন্য যোগাযোগ করুন: 01911855966
Tag
আরও খবর