দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন করলো পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন


আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টার দিকে কলেজ হল রুমে রক্ত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা শেষে সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত নাসিরনগর উপজেলার গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়েছে।

গোকর্ণ কলেজে  পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের ক্যাম্পেইন অনুষ্ঠিত


বিনামূল্যে ২৬৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করলো পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন

সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।



আলোচনা সভায় পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের সদস্য আশিকুল হক আফনান এর সঞ্চালনায় রক্ত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য দেন পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা তন্ময় আহমেদ। আরও বক্তব্য রাখেন গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সনজিত কুমার দেব। প্রভাষক শাহজালাল, সহকারী শিক্ষক বাবু প্রদীপ চন্দ্র দাস, শিক্ষিকা সাইমা আক্তার, মাওলানা জসিম উদ্দিন ও মো: খাইরুল ইসলাম। 


আলোচনা শেষে গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সনজিত কুমার দেব ক্যাম্পেইন উদ্বোধন করেন। পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন, শেখ রাসেল, বাপ্পি আহমেদ, সুজন মিয়া, নীলা আক্তার, সনিয়া ইসলাম, হৃদয় মিয়া, পারভেজ ইভান, সফিউল্লাহ, জিসান ও আতিকুল। 


পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা তন্ময় আহমেদ বলেন, আজকের ক্যাম্পেইনের মাধ্যমে ২৬৫ জনকে রক্তের গ্রুপ জানিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। উপজেলার প্রত্যেকটা প্রতিষ্ঠান ও ইউনিয়নে আমাদের ক্যাম্পেইন চলমান থাকবে।  


অধ্যক্ষ সনজিত কুমার দেব বলেন, যে স্লোগানে তোমরা সামনে অগ্রসর হচ্ছো তোমরা আরও এগিয়ে যাও। তোমরা আমাদেরই সন্তান, তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ১২ মিনিট আগে