নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

বারইয়ারহাট বিএম হাসপাতালে ডায়াবেটিক ফুট কেয়ার এন্ড পেইন রিহেবিলিটেশন সেন্টার চালু

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার বিএম হাসপাতালে স্পেশাল ইউনিট ডায়াবেটিক ফুট কেয়ার এন্ড পেইন রিহেবিলিটেশন সেন্টার চালু হয়েছে। সোমবার রাতে এই স্পেশাল ইউনিটের সেবা চালু হয়। স্পেশাল ইউনিটের উদ্বোধন উপলক্ষ্যে অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এই ইউনিটে প্রধান সেবাসমূহের মধ্যে রয়েছে ক্ষত চিকিৎসা (Wound Care): ডিব্রাইডমেন্ট, ডায়াবেটিক ফুট ম্যানেজমেন্ট (সংক্রমণ প্রতিরোধ ও টিস্যু রিফেয়ার)। রক্তনালীর সমস্যার সমাধান: স্টেম সেল দিয়ে রক্তনালি তৈরি করে অঙ্গহানি প্রতিরোধ করা ইসকেমিক আলসারের জন্য মেডিকেল ও লাইফস্টাইল ম্যানেজমেন্ট। জয়েন্ট পেইন ম্যানেজমেন্ট: পিআরপি (প্লাটিলেট-রিচ প্লাজমা) থেরাপি- প্রাকৃতিক উপায়ে কার্টিলেজ রিপেয়ার ও ব্যথা কমাতে। স্টেম সেল থেরাপি- জয়েন্ট ড্যামেজ, লিগামেন্ট ইনজুরি ও টিস্যু রিজেনারেশনে কার্য্যকর। স্কিন রিজেনারেশন: পিআরপি/স্টেম সেল দ্বারা ট্রিটমেন্ট, বার্ন রিকভারি। পুরুষাঙ্গের শিথিলতা (Erectile Dysfunction)।

 এই স্পেশাল ইউনিটে চিকিৎসা প্রদান করবেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হাসান মাহাদী, জেনারেল ও ল্যাপারোস্কাপিক সার্জন ডা. বলরাম পাল, অর্থোপেডিক্স ও বাতব্যথা বিশেষজ্ঞ ও সার্জন ডা. মাহমুদুল হাসান।

বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি ভূঁইয়া রাহাত বলেন, এই হাসপাতাল চালুলগ্ন থেকে উত্তর চট্টগ্রামের বিশেষায়িত সেবাগুলো প্রদানের জন্য আমরা সর্বাত্নক চেষ্টা করে আসছি। আমাদের এনআইসিইউ সেবার মাধ্যমে এই অঞ্চলের মানুষ খুবই উপকৃত হয়েছে। আমরা চেষ্টা করছি এখানকার মানুষ যেন বিএম হাসপাতালে হাতের নাগালে সব ধরনের সেবা পায়। অনেক স্বাস্থ্যসেবা রয়েছে সেগুলোর জন্য জেলা শহর বা রাজধানীতে যেতে হয়। আমরা চাচ্ছি সেসব সেবাগুলো আমাদের এখানে সংযোজন করতে। তারই ধারাবাহিকতায় স্পেশাল ইউনিট ডায়াবেটিক ফুট কেয়ার এন্ড পেইন রিহেবিলিটেশন সেন্টার চালু করা হয়েছে। আমরা বিশ্বাস করি এই সেবার মাধ্যমে এতদ অঞ্চলের মানুষ ভালোমানের সেবা পাবে।

Tag
আরও খবর