আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ানো আ.লী নেতা স্বাধীন অবশেষে গ্রেপ্তার

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মেহেদী হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীনকে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম স্বাধীন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পুরাতন বাজারের আছির মাস্টারের ছেলে বলে জানা গেছে।

সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় মেহেদী হত্যা মামলার আসামি হন আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম স্বাধীন। এছাড়াও তিনি হত্যা চেষ্টা মামলার আসামিও। গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জয়পুরহাট থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, হত্যা মামলার আসামি হয়েও গত প্রায় দেড়মাস যাবৎ প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছিলো এই স্বাধীন মাষ্টার, সম্প্রতি আক্কেলপুর থানার নবাগত  ওসি বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ফোর্স পাঠিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হোন। তাকে গ্রেপ্তার করায় থানা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করছেন আক্কেলপুরের আপামর জনতা। 

আক্কেলপুর উপজেলার একাধিক ভুক্তভোগী মানুষ জানান, এই স্বাধীন মাষ্টার বিগত সরকারের আমলে যা ইচ্ছে তাই করেছেন। সে বিভিন্ন সন্ত্রাসি, কিশোর গ্যাং ও টোকাইদের গডফাদার ছিলো। এলাকায় ভূমিদস্যুগিড়ি, জবরদখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং বিভিন্ন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের নৈরাজ্য সৃষ্টি  করেছিলো। আক্কেলপুর রেলগেটে রেলওয়ের জায়গায় তার ব্যক্তিগত অফিসের আড়ালে গড়ে তুলেছিল মিনি একটি আয়না ঘর। কেউ তার কথা না শুনলে সেখানে নিয়ে গিয়ে করতো অমানবিক নির্যাতন। ভবিষ্যতে সে আর যেন এ ধরনের কাজ না করতে পারে সেজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag
আরও খবর