দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

নারীদের কর্মসংস্থান তৈরীতে অবদানের জন্য সম্মাননা পেল দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন

নারীদের কর্মসংস্থান তৈরীতে অবদানের জন্য সম্মাননা পেল দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন

রনজিৎ বর্মন শ্যামন উপজেলা প্রতিনিধি ঃ  সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের স্থায়ীত্বশীল ব্যবহারের মাধ্যমে নারীদের কর্মসংস্থান তৈরিতে অবদানের জন্য সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সংঠনের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন সংগঠনের সভানেত্রী শেফালী বিবি।  

সোমবার (১৮ আগস্ট) রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন এর সভানেত্রী শেফালী বিবি'র হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। 

তাকে যৌথভাবে এ সম্মাননা প্রদান করেছেন জাতীয় সবুজ সংহতি, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)। এসময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বারসিক এর পরিচালক পাভেল পার্থ, পরিচালক সৈয়দ আলী বিশ্বাস, নগর বিশেষজ্ঞ জাহাঙ্গীর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞানী মো. শহীদুল ইসলাম, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং, বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর সভাপতি শাইখ তাসনীম জামাল, বারসিক উপকূলীয় অঞ্চলের সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ। 

শেফালী বিবি শুধু একজন বনজীবিই নয়। তিনি একাধারে একজন শিল্পী, একজন ধাত্রীও। নারীর ক্ষমতায়নে অবহেলিত বনজীবী নারীরা সংগঠিত হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবারের আয়বর্ধনমূলক কর্মকান্ডে যুক্ত হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে তারা সক্ষম হয়েছেন। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এসব নারী নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সুন্দরবনের সুরক্ষা ও বনজীবীদের জীবনমান উন্নয়নের জন্য উপকূলীয় এলাকায় উদাহরণ তৈরি করেছেন। শতাধিক নারী প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হয়েছেন। পণ্য বিক্রির লভ্যাংশ বাঘের আক্রমণে স্বামী হারানো বিধবা ও বনজীবী নারীদের সহায়তায় ব্যয় হচ্ছে।

দাতিনাখালী বনজীবী নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী শেফালী বিবি ২০১৭ সালে অর্থনৈতিক সাফল্যে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ “জয়িতা” পুরস্কারে ভূষিত হন। শেফালী বিবির জীবনসংগ্রাম ও বনজীবী নারীদের উন্নয়নে তার অবদান তাকে অন্যদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত করেছে। তিনি নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ উন্নয়নে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। বন ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ কাজের মাধ্যমে অন্যান্য নারীরাও উৎসাহিত হচ্ছেন এবং নিজেরাও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

ছবি- নারীদের কর্মসংস্থান তৈরীতে অবদানের জন্য সম্মাননা পেল দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন।  



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৪৮ মিনিট আগে