লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

লালপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন জেলা প্রশাসক

লালপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন জেলা প্রশাসক আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন। সোমবার (২৫ আগষ্ট) লালপুর উপজেলায় দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্য বর্ধন প্রকল্প, ওয়াকওয়ে, অফিসার্স ক্লাব ও ওয়েটিং রুম উদ্বোধন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে ফিল্ম প্রদান, গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ ও ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন, গোপালপুর পৌরসভার রাজাপুর রোড থেকে পৌর ভবন পর্যন্ত আরসিসি রাস্তা উদ্বোধন সহ নানা কার্যক্রমে অংশ নেন তিনি। এছাড়াও, লালপুর থানা, লালপুর ইউনিয়ন পরিষদ, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ, গৌরীপুর পদ্মা নদীর পাড়, গোপালপুর পৌরসভা, উপজেলা ভূমি অফিস সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, লালপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী প্রমুখ।
Tag
আরও খবর