নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল

ধামরাইয়ে ঝুলে আছে সেতুর রেলিং, সংস্কারের দাবি স্থানীয়দের

ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া-চৌহাট এলাকার ইকবাল আমির সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে প্রায় এক যুগ ধরে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী চলাচল করলেও আজ পর্যন্ত রেলিং মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সেতুটি অবিলম্বে সংস্কারের দাবি তাদের।

স্থানীয়রা জানান, প্রায় দেড় যুগ আগে ব্যক্তিগত উদ্যোগে বালিয়া ইউনিয়নের বালিয়া বাজারের পাশে বংশী নদীর ওপর প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্যের বালিয়া-চৌহাট সংযোগ সেতু নির্মাণ করা হয়। তবে কয়েক বছর পর নদীতে নৌকা বাইচের সময় রেলিংয়ের পাশে দাঁড়ানো মানুষের চাপে সেতুর রেলিংয়ের প্রায় ২৫-৩০ ফুট অংশ ভেঙে ঝুলে পড়ে। এরপর থেকে একইভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলছে রেলিংটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিয়া বাজারের দিক থেকে সেতুতে প্রবেশের পর মাত্র ১০ ফুট দূরে প্রায় ২৫ থেকে ৩০ ফুট রেলিং ভেঙে ঝুলে আছে। রেলিংয়ের পাশ দিয়ে যানবাহন চলাচল করলেও সে অংশটি বেশ বিপজ্জনক। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেই চালক ও পথচারীরা ওই অংশ পার হচ্ছেন।

এলাকাবাসী বলছেন, সেতুর এই ঝুঁকিপূর্ণ অংশে প্রায়ই ছোটবড় দুর্ঘটনা ঘটে থাকে। এজন্য অবিলম্বে এটি সংস্কারের দাবি জানান তারা।

বালিয়া এলাকার স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম বলেন, “নদীতে নৌকা বাইচের সময় মানুষ রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ছিল। তখন চাপে রেলিং ভেঙে পড়ে। অনেকেই আহত হয়, কারও হাত-পা ভেঙে যায়। এখনো এই অংশ দিয়ে গাড়ি গেলে আরেকটা গাড়ির জায়গা থাকে না। কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

নিয়মিত সেতু দিয়ে চলাচল করা রাজন আহমেদ নামে স্থানিয় এক ব্যবসায়ী বলেন, “এই সেতুটি ধামরাই উপজেলা ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মধ্যে সেতুবন্ধন করেছে। প্রতিদিন অনেক মানুষ ও যানবাহন চলাচল করে। অথচ বছরের পর বছর ধরে রেলিং ভাঙা অবস্থায় ঝুলছে। কোনো কর্তৃপক্ষ এখনো এটি সংস্কারে এগিয়ে আসেনি।”

একই ধরনের উদ্বেগ জানিয়ে অটোরিকশা চালক আবুল কালাম বলেন, “এই রেলিংটা বহু বছর ধরে এভাবে ঝুলে আছে। ছোটখাটো দুর্ঘটনা তো ঘটেই, বড় দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে। গাড়ি পড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। দ্রুত এটা মেরামত করা দরকার।”

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামনুন হাসান অনীক বলেন, “সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”

Tag
আরও খবর