বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

লাখাইয়ের ৫নং করাব ইউপি সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ, সঠিক ব্যবস্থা নেওয়ার প্রশাসনের কাছে দাবি।

লাখাইয়ের ৫নং করাব ইউপি সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ, সঠিক ব্যবস্থা নেওয়ার প্রশাসনের কাছে দাবি। লাখাইয়ের ৫ নং করাব ইউনিয়ন পরিষদের সচিব জেসমিন আক্তার অসময়ে অফিসে আসা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে, এদিকে সেবা নিতে আশা ভুক্তভোগীরা অপেক্ষা করতে করতে সময় পার করছেন এবং তাদের মুখে শুনতে হয় নানা গুঞ্জন, কেউ বলছেন জেসমিন আক্তার এর উপরে লোক আছে এজন্য উনি এত প্রভাব দেখাচ্ছেন, আমাদের নিয়ে ওনার কোন মাথা ব্যথা নেই, উনি কার ইশারায় এমন করছেন আমরা প্রশাসনের কাছে জানতে চাই। এ ছাড়াও ইউপি সচিব জেসমিনের বিরুদ্ধে ব্যাপক নানা অনিয়ম এর অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন সচিব জেসমিন আক্তার সঠিক সময়ে ইউনিয়ন পরিষদের অফিসে আসছেন না,এ নিয়ে নানা প্রশ্ন,এ ছাড়াও অফিস চলাকালীন সময়ে আগত সেবাগ্রহীতাদের সঙ্গে উনার আচরণ খুবই নেক্কারজনক। এ ছাড়াও ইউনিয়ন পরিষদে আগত সাধারণ জনগণের সকল প্রকার সনদ, প্রত্যয়ন, নাগরিক সনদ, চেয়ারম্যান সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, জন্মনিবন্ধন থেকে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে সাধারণ জনগণ থেকে অতিরিক্ত টাকা আদায় করে যাচ্ছেন। এক ভুক্তভোগী বলেন, নির্দিষ্ট সময়ে না আসার কারণ জানতে চাইলে জেসমিন আক্তার বলেন,আমার একটু দেরি হবেই কারন আমার সংসার সামলাতে হয়,সংসার সামলিয়ে তার পর অফিসে আসতে হয়। সরজমিনে গিয়ে দেখা যায়,৫নং করাব ইউপি অফিসে খানে খানে মানুষ বসে আছে,কেউ টিসিবি পণ্য নেওয়ার অপেক্ষা,কেউ আবার অন্যান্য কাজের জন্য সচিব জেসমিন আক্তার এর অপেক্ষায়,গুন গুন শব্দে মুখরিত ইউপি অফিস। এ দিকে আজ ২৮ আগস্ট (বৃহস্পতিবার) ৫নং করার ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। নির্ধারিত সময় পার হলেও দুপুর ১২টা পর্যন্ত আসেনি ডিলার। এমনকি ইউনিয়ন সচিবেরও দেরিতে আসাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সকাল থেকে টিসিবির পণ্য নেওয়ার জন্য ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। তবে বেলা সাড়ে ১১টা বেজে গেলেও ডিলার বা তার কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। এতে অপেক্ষমাণ লোকজন চরম ভোগান্তিতে পড়েন। এ বিষয়ে জানতে চাইলে লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক ব্যক্তি জানান, টিসিবির পণ্য বিতরণে এমন বিলম্ব নতুন কিছু নয়। প্রায়শই এখানে নির্ধারিত সময়ে পণ্য আসে না। অন্যদিকে, ইউনিয়ন পরিষদের সচিবেরও দেরিতে আসার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ, সচিবের দেরিতে অফিসে আসা একটি নিয়মিত চিত্র, কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ঘটনার পর টিসিবির ডিলার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সাধারণ মানুষের দাবি, এই অব্যবস্থাপনার দ্রুত সমাধান করা হোক এবং যারা এর জন্য দায়ী, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ এন ও)অনুপম দাসের সাথে মুটোফোনে ফোন করলে উনি ফোন রিসিভ করেননি।
Tag
আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে