দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল গঠন

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল গঠন

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(২৮ আগষ্ট উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল(সিআরএজি) গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারী সংস্থা উত্তরণের আয়োজনে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে ও উত্তরণ প্রধান কার্যালয়ের কর্মকর্তা মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল গঠন(সিআরএজি) করা হয়।

 স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আইনজীবি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মৎস্যজীবি সংগঠন, জনপ্রতিনিধি, নারী প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠী সহ অন্যান্যদের অংশ গ্রহণে সিআরএজির উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে সভাপতি ও লাকী আক্তারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট দল গঠন করা হয়।

দল গঠনের পূর্বে উত্তরণের পক্ষ থেকে প্রকল্প সহ উত্তরণের বিভিন্ন কর্মসূচি নিয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রেজেন্টটেশন উপস্থাপন করা হয়।

সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহানা হামিদ, আবুল হোসেন, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, শ্যামনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, সাংবাদিক আবু সাইদ, আইনজীবি এ্যাড. জি এম মুনসুর রহমান, সিডিওর পরিচালক গাজী আল ইমরান,  শিক্ষক মহসীন আলম, ইউপি সদস্য আব্দুর রশিদ, লাকী আক্তার, সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, উত্তরণ শ্যামনগরের কর্মকর্তা নাজমা আক্তার, আমিনুর রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ।

সভায় প্রকল্পের লক্ষ্য সম্পর্কে বলা হয় জলবায়ু অভিবাসী জনগোষ্ঠী এবং বাস্তুচ্যুতির ঝুঁকিতে থাকা পরিবার গুলির সরকারি সম্পত্তি ও বিভিন্ন সরকারি সেবায় অভিগম্যতা নিশ্চিতের মাধ্যমে তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সহযোগিতা করা।

ছবি- শ্যামনগরে জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল গঠন উপলক্ষে সভা।



 

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৪৮ মিনিট আগে