লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

খাজুরায় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান: দুই যুবক গ্রেপ্তার

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি সফল অভিযানে যশোর কোতয়ালী মডেল থানা এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে। তারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অনলাইন বেটিং সাইট ব্যবহার করে অবৈধ জুয়ার ব্যবসা পরিচালনা করছিল।গ্রেপ্তারকৃতরা হলেন- রাজিব হোসেন (২৬), পিতা- আব্দুর রাজ্জাক, গ্রাম- তেজরোল, এবং হোসেন আলী (২৬), পিতা- আয়ুব হোসেন, গ্রাম- তেলীধান্যপুরা।

যশোরের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে গত ২৯ আগস্ট, ২০২৫ তারিখে ভোর ৫:২৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ডিবি'র একটি দল খাজুরা বাজারের মেইন রোড বাসস্ট্যান্ডের কাছে একটি দোকানের সামনে থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে, তারা mobcash এবং 1xbet-এর মতো বিভিন্ন অবৈধ বেটিং সাইট ব্যবহার করে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস দিয়ে জুয়া চালাচ্ছিল। তারা অবৈধ লেনদেন এবং ই-ট্রানজেকশনের মাধ্যমে এই অনলাইন জুয়ার ব্যবসা করতো।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১৭টি সিম কার্ড উদ্ধার করা হয়। এগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডিবি'র পক্ষ থেকে এএসআই মোঃ আজাহারুল ইসলাম বাদী হয়ে এই এজাহার দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিদের ৩০ আগস্ট, ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, অনলাইন জুয়া এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর