জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

খাগড়াছড়িতে শিশুকে শ্বাসরোধ করে হত্যা গর্ভবতী মা গ্রেফতার

খাগড়াছড়িতে শিশুকে শ্বাসরোধ করে হত্যা গর্ভবতী মা গ্রেফতার

এমদাদ খান খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়িতে গভীর রাতে বালিশ চাপা দিয়ে  শ্বাসরোধ করে শিশুকে  হত্যার অভিযোগে এক গর্ভবতী মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) খাগড়াছড়ি সদরের শান্তি নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে নিহতের মা সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

মৃত তহিদুল আলম আভান (০২) একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করেন। চাকরির সুবাদে তিনি খাগড়াছড়ি পৌরসভার শান্তি নগর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাড়িতে থাকতেন।  রাতের কোন এক সময়ে শিশুটির মা তার ঘুমন্ত শিশুটিকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে, যার ফলে শিশুটির মৃত্যু হয়। যাওয়া।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান জানান, তিনি গতকাল পানছড়ি উপজেলায় ওষুধ বিক্রির কাজ করতেন। রাত অনেক হয়ে যাওয়ায় তিনি বাড়ি ফিরতে পারেননি। হঠাৎ গভীর রাতে ফোন করে জানান, আমার সন্তান আর নেই।

প্রাথমিকভাবে নিহতের মা সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থা খারাপ বলে জানা গেলেও, পুলিশ জানিয়েছে, ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

আব্দুল বাতেন মৃধা বলেন, ধারণা করা হচ্ছে ঘটনাটি গভীর রাতে ঘটতে পারে।  সাবিনা ইয়াসমিন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। খুনের কারণ জানতে তদন্ত চলছে।

Tag
আরও খবর