এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

পটুয়াখালীর গলাচিপায় আমরান (১৬) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা সড়কের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমরান গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত অসীম হাওলাদারের ছেলে। সে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালে আমরানের বাবা মারা যাওয়ার পর তার মা সাবিরা সুলতানা লিয়া অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে আমরান তার আপন ভাই ও নানি নাজমুন নাহারের সঙ্গে শের-ই-বাংলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিল। শনিবার দুপুরে আমরানের নানি বাসার বাইরে কাজে গিয়েছিলেন। পরে বাসায় ফিরে ডাকাডাকি করেও আমরানের কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, শয়নকক্ষে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আমরানের দেহ ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দরজা ভেঙে আমরানের মরদেহ উদ্ধার করে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আরও খবর