জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কুলিয়ারচরে ছেলে সহ মা বিদ্যুৎপৃষ্ট, ছেলের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মা ও দুই ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বাশার (২৪) নামে একজনের মৃত্যু হয়েছে।  

আজ সোমবার ০১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার পূর্ব তারাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাশার মিয়া পূর্ব তারাকান্দি গ্রামের রংমিস্ত্রি আমরু মিয়ার ছেলে। বাশার নিজেও রং মিস্ত্রির কাজ করতেন। 

স্থানীয় সূত্র জানা যায়, আজ সকাল দুপুরের দিকে উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামে বাশার মিয়া (২৪) নামে এক তরুণ ঘরের পাশে কলাবাগানে কাজ করছিলেন। একপর্যায়ে তিনি ঝুলে থাকা বিদ্যুতের তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হন। এসময় তার বড় ভাই এরশাদ মিয়া (২৬) ও মা হেলেনা বেগম (৫০) তাকে বাচাতে এগিয়ে গেলে তখন তারাও বিদ্যুৎপ্ষ্ট হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বাশার মারা যান।

নিহতের বাবা আমরু মিয়া জানান, আমি বাজারে ছিলাম পর ফোনের মাধ্যমে জানতে পারি আমার দুই ছেলে বাশার ও এরশাদ এবং স্ত্রী হেলেনা বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বাশারকে মৃত ঘোষণা করেন। ছেলে এরশাদ ও স্ত্রী হেলেনা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। 

এ ঘটনায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরও খবর