দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শায় অভিনব কায়দায় প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়া চক্রের সদস্য আটক

শার্শায় অভিনব কায়দায় প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়া চক্রের সদস্য আটক যশোরের শার্শার বাগআঁচড়া থেকে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তার সহযোগী সেলিম শেখ নামে এক প্রতারক কৌশলে পালিয়ে গেছে। মঙ্গলবার(২ সেপ্টেম্বর) দুপুরের সময় উপজেলার বাগআঁচড়া সোনালী ব্যাংক থেকে তাকে আটক করে ব্যাংক কর্মকর্তারা।পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক প্রতারক মিন্টু শেখ(৩৯)।সে খুলনা জেলার রুপসা থানার দেয়াড়া গ্রামের আব্দুর রব শেখের ছেলে ও পলাতক প্রতারক সেলিম শেখ একই জেলার হোগলাডাঙ্গা গ্রামের রফিক শেখের ছেলে। সোনালী ব্যাংকের ম্যানেজার মোতাছিম বিল্লা মিঠু জানান, গত এপ্রিল মাসের ২৯ তারিখে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ীয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আলিফ লায়লা ব্যাংকে তার ডিপিএস ভাঙ্গিয়ে দুই লক্ষ আটাত্তর হাজার টাকা উত্তোলন করে বাড়িতে রওনা হওয়ার পথে তার গায়ে বমি করে দেয় এই চক্র পরে পরিষ্কার করে দেওয়ার নাম করে ওই টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।পরে ভুক্তভোগী ব্যাংকে এসে জানালে সিসি ক্যামেরায় এই প্রতারক চক্রের তিন জনকে দেখা যায়।আজ দুপুরে এমন তিনজনকে ব্যাংকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে আগের সিসি ক্যামেরার ভিডিও দেখে নিশ্চিত হন এরা সেই চক্র।পরে তাদের দুজনকে ব্যাংক কর্মকর্তারা আটক করলে সেলিম শেখ নামের প্রতারক কৌশলে পালিয়ে যায় এবং মিন্টু শেখকে আটক করে পুলিশের হতে তুলে দেন। ভুক্তভোগী নারী আলিফ লায়লা জানান,এই লোক এবং তার সাথে থাকা দুইজন তার গায়ে বমি করে।পরে টিউবওয়েল এর পানিতে পরিষ্কার করতে গেলে তারা কল চেপে দিতে দিতে টাকা নিয়ে পালিয়ে যায়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল আলিম জানান,আটক প্রতারককে জিজ্ঞাসাবাদে সে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে তাকে আরো জিজ্ঞাসাবাদ চলছে। তার তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্য সদস্যদের আটকের জন্য পুলিশ সর্বচ্চ চেষ্টা করবে।এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪২ মিনিট আগে