পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ। প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ চাপল ও মোঃ টিপু সুলতান, উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম।


এর আগে লোহাগড়া পৌর বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা আকিদুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আখতার হোসেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


প্রধান অতিথি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, “এদেশের মানুষ কোনো প্রকার পিআর নির্বাচন চায় না, বুঝেও না। তাই দেশে পিআর ব্যবস্থায় কোনো নির্বাচন হবে না।”

আরও খবর