কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি

লাখাইয়ে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী(স) উদযাপিত।

লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে। বুধবার (৩ই সেপ্টেম্বর ) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত লাখাই উপজেলা শাখার উদ্যোগে জসনে জুলুস মিলাদুন্নবী (সা:) উদযাপন ও র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলাদুন্নবীর র‌্যালিটি কালাউক মেইন রোড থেকে শুরু হয়ে উপজেলা এলিপ্যান্ড মাঠে এসে সভায় মিলিত হয়। এসময় অত্র এলাকার সুন্নী জনতা ও সাধারণ মানুষ র‌্যালিতে অংশ নেন।  জসনে জলুস ঈদে মিলাদুন্নবী(স) এর আলোচনা সভায় আহলে সুন্নাত ওয়াল জামাত লাখাই উপজেলা শাখার সভাপতি জনাব আব্দুল খালেক এর সভাপতিত্বে, আহলে সুন্নাত ওয়াল জামাত লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশিদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মোহাম্মদ রইছ মিয়া,সভাপতি হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ,হবিগঞ্জ। আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন আল্লামা মুফতি রফিকুল ইসলাম সুপার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা, বক্তব্য রাখেন হযরত মাওলানা আল্লামা শহিদুল ইসলাম সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ। এবং প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাতিলের আতঙ্ক হযরত মাওলানা আলাউদ্দিন জিহাদী, প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ঈদে মিলাদুন্নবীর ব্যাখা সবাইকে বুঝিয়ে দেন,এবং মাওলানা আলা উদ্দিন জিহাদী বলেন, ঈদ শব্দের আভিধানিক অর্থ খুশী বা আনন্দ উৎযাপন করা। আর মিলাদ অর্থ জন্ম, আন-নবী অর্থ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী সাল্লালাআলাইহী ওয়া সাল্লাম। প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন। আবার ৬৩২ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখই তিনি দুনিয়া থেকে পর্দা করেন। রাসূল (সা.) জন্মদিন স্মরণে প্রতিবছর রবিউল আউয়ালের ১২ তারিখ পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী’ পালন হয়ে আসছে।  ঈদে মিলাদুন্নবী’ বলতে নবীজীর আগমনের খুশী উদযাপনকে বুঝায়। সুতরাং অশান্তি আর বর্বরতায় ভরপুর সংঘাতময় আরবের বুকে আধারের বুক চিড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি নিয়ে এসে মানবজাতিকে সত্যের, সভ্যতা ও ন্যায়ের দিক নির্দেশনা দিয়ে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে তুলেন। তাই মুসলিম সমাজ নবীজীর পবিত্র শুভাগমনতে খুশী মনে উদযাপন করে আসছে।
Tag
আরও খবর