এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পটুয়াখালীর গলাচিপায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। একই সাথে দলের প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে পৌর মঞ্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির পক্ষ থেকে নুরের দ্রুত সুস্থতাও কামনা করেন। এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. জাকির হোসেন নান্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মৃধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ নজরুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এ বি এম মুকুল।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মিজানুর রহমান, পঙ্কজ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, মো. মাসুদ রানা প্যাদা, পৌর বিএনপির সভাপতি ভিপি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান,  সহ উপজেলা ও পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

আরও খবর