যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

জয়পুরহাট কেন্দ্রীয় শিব মন্দিরের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ ও ৬ দফা দাবিতে মানববন্ধন

জয়পুরহাট কেন্দ্রীয় শিব মন্দিরের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ ও তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সনাতনী যুবশক্তির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সনাতনী যুবশক্তি'র সভাপতি রনজিৎ সাহা, সহ-সভাপতি রতন রায়, সাধারণ সম্পাদক দেবোতোষ কুন্ডু বাপ্পা, সহ-সাধারণ সম্পাদক জীবন কুমার (মিলন), সাংগঠনিক সম্পাদক উৎপল সরকার, নারী বিষয়ক সম্পাদক ঝুমুর রানী, কোষাধ্যক্ষ অপূর্ব মহন্তসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মন্দির পরিচালনা কমিটি এককভাবে ক্ষমতা প্রয়োগ করছে। মন্দিরের লাখ লাখ টাকা আয় থাকলেও এর কোনো অডিট বা সঠিক হিসাব প্রকাশ করা হয়না। পাশাপাশি মন্দিরের সম্পত্তি দখল, অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়মের কারণে ধর্মীয় প্রতিষ্ঠানটি সংকটে পড়েছে। এসব বিষয়ে ৬দফা দাবী পিশ করেন তারা । এ বিষয়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে  আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন।

শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দরা।

Tag
আরও খবর