দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে সাতক্ষীরা জেলা প্রশাসকের মিট দ্যা স্টুডেন্টস কর্মসূচি

শ্যামনগরে সাতক্ষীরা জেলা প্রশাসকের মিট দ্যা স্টুডেন্টস কর্মসূচি

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা শ্যামনগরেপ্রতিনিধি ঃ “সুশিক্ষিত শিক্ষার্থী:সমুন্নত পৃথিবী ” এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী  সাতক্ষীরা জেলা প্রশাসকের মিট দ্যা স্টুডেন্টস কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে লোকনাট্যোর  ছাতিমতলায় বর্ষণমুখর পরিবেশে সহ¯্রাধিক শিক্ষার্থী, শিক্ষক সহ অন্যান্যদের অংশগ্রহণে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ (যুগ্ম সচিব)। প্রধান অতিথি  বক্তব্যে শিক্ষার্থীদের স্বপ্ন দেখার কথা বলেন। একই সাথে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হয়ে পাঠ গ্রহণ করা, পাঠ্যসূচি ছাড়া অন্যান্য শিক্ষনীয় বই পড়া, নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া সহ অন্যান্য পরামর্শ মুলক বক্তব্য রাখেন।

এছাড়া তিনি শিক্ষকদের কোচিং বাণিজ্য ও  রাজনীতিতে যুক্ত না হওয়ার জন্য, পাঠদানে অধিকতর মনোযোগ হওয়ার বিষয়ে বলেন। তিনি সকলকে ঘুরে দাঁড়ানো এবং প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের কথা বলেন। তিনি মাদকের বিরুদ্ধে সকলকে কঠোর হওয়ার জন্য বলেন।

মিট দ্যা স্টুডেন্টস কর্মসূচিতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীবৃন্দ শিক্ষার মান উন্নয়নে প্রধান অতিথি জেলা প্রশাসকের নিকট বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের দাবী জানান।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জেবা তাসনিয়া, ছামিউল ইসলাম, ফাহিম মোরশেদ, প্রদীপ্তা রানী, নুসরাত, তৌকির হাসান, সোয়ানী, মরিয়ম, জান্নাতুল নাঈম, নাহিদ হাসান, আছমা খাতুন, আরিয়া বিনতে, আব্দুর রউফ, ফারজানা ইয়াসমিন প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, মাদ্রাসার সুপার একরামুল হক, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শিক্ষক আব্দুল হামিদ, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলায় চারটি স্তরে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয় প্রাথমিক পর্যায়ে খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে নওয়াবেঁকী বিড়ালক্ষ্মী মাদ্রাসা ও কলেজ পর্যায়ে শ্যামনগর সরকারি মহসীন কলেজকে। এছাড়া কর্মসূচি চলাকালিন শিক্ষা সংক্রান্ত বিষয়ে স্টল প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠানকে প্রধান অতিথি জেলা প্রশাসক পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য যে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মিট দ্যা স্টুডেন্টস কর্মসূচি শুরুর পূর্বে উপজেলা পরিষদের প্রধান গেট, উপজেলা পরিষদের প্রধান সম্মেলন কক্ষ উদ্বোধন, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ সহ অন্যান্য উন্নয়ন মুলক কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

ছবি- শ্যামনগরে মিট দ্যা স্টুডেন্টস কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৪৮ মিনিট আগে