ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ

নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় সাব ডিলারের জরিমানা

নাগেশ্বরী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করায় এক সাব ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ জরিমানা করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শিব্বির আহমেদ।

দণ্ড পাওয়া আব্দুস ছামাদ গাবতলা বাজারের সাব ডিলার ও সাহাজাদী ট্রেডার্সের মালিক।

সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ভিতরবন্দ বেইল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম গাবতলা বাজারের ওই সাব ডিলারের কাছে সার ক্রয় করতে গেলে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া এক হাজার ৮০০ টাকা নেওয়া হয়। তবে সরকার নির্ধারিত মূল্য রয়েছে এক হাজার ৩৫০ টাকা।

এ সময় দাম বেশি নেওয়ার প্রতিবাদ করলে অন্য কৃষকের সঙ্গে ডিলারের লোকজনের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে কচাকাটা থানা-পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে।

পরে বল্লভেরখাষ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সারের দাম বেশি রাখার প্রমাণ পান। বিষয়টি নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হলে দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ওই সাব ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, “উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি করছেন। তবে দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা কৃষি দপ্তর।”

এ সময় নাগেশ্বরী উপজেলার জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন এবং কচাকাটা থানার ওসি লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর