যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব নোয়াখালীর বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

মাওলানা মুশতাক হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হাফিজ কারাগারে, রিমান্ড শুনানি ১০ সেপ্টেম্বর

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সংগঠনের অপরাংশের নেতা এম. আব্দুল হাফিজ। সোমবার ভোরে সিলেট নগরী থেকে তাকে আটক করে পুলিশ। বিকেলে দিরাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাফায়েত সালামের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) শুনানির দিন ধার্য করেন। গত বুধবার সন্ধ্যায় নিখোঁজ হন মাওলানা মুশতাক। পরদিন তার স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। একই দিন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রশাসনের সহায়তা কামনা করে বিবৃতি দেন। পুলিশ জানিয়েছিল, নিখোঁজ হওয়ার রাতে দিরাই সড়ক মোড়ে তাকে সর্বশেষ দেখা যায়। পরে শুক্রবার সকালে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের পুরাতন সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জমিয়তের কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ হয়ে রোববার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দিরাই সড়ক মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় হাজারো যানবাহন আটকে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন জানান, নিহত মাওলানা মুশতাকের স্ত্রী রুবি বেগম দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল হাফিজ। তাকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৈবুর রহমান বাবুল বলেন, “এটি একটি পরিকল্পিত ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। মামলার মূল আসামিকে আদালতে হাজির করার পর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আগামী ১০ সেপ্টেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন।”
আরও খবর