সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

শ্রীমঙ্গলে সনাকের আয়োজনে স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়

সনাক-ইয়েস-এসিজি সদস্যদের অংশগ্রহণ : 

শ্রীমঙ্গলে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক মুক্ত আলোচনা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) শ্রীমঙ্গল শহরের গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এ কর্মসূচির আয়োজন করে। 

এতে সনাক ও সনাক’র তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউিনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র শতাধিক সদস্য অংশ নেন।

সনাক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন এর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র কোঅর্ডিনেটর মো: আতিকুর রহমান। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সদস্য জিডিসন প্রধান সুছিয়াং, নিতেশ সূত্রধর, গীতা গোস্বামী, সৈয়দ নেসার আহমদ, সনাক সহ-সভাপতি এস. এ . হামিদ, কাজী আছমা আক্তার প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গলের এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো: আবু বকর।

অনুষ্ঠানে বক্তাগণ শ্রীমঙ্গলের সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করাসহ দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার ওপর গুরুত্বারুপ করেন।

মুক্ত আলোচনায় সনাক সদস্যগণের পাশাপাশি এসিজি সদস্য সদস্যরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। 

আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গিকার করেন। কর্মসূচির শেষ পর্যায়ে সনাকের সাবেক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান এবং সনাক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। 


Tag
আরও খবর