দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মতবিনিময়

শ্যামনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মতবিনিময়

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এস এম মোস্তফা আল মামুন মনিরের শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময়সভা  আল মারজান  একাডেমিতে অনুষ্ঠিত হয়। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহ্বাজ এস এম মোস্তফা আল মামুন মনির সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন জাতীয় সংসদে সাতক্ষীরা-৪ এর প্রতিনিধি নির্বাচিত হলে নিজের আর্থিক ও রাজনৈতিক অবস্থান সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখবেন।  বিরোধী দলের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপন করবেন, শ্যামনগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবেন, সংখ্যালঘু সমাজের সার্বিক নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধ নিশ্চিতকরণে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবেন, শ্যামনগরে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবেন, টেকসই বেড়ী বাঁধ নির্মান করবেন, নারী উন্নয়ন, প্রতিবন্ধীসেবা, প্রবীণসেবা সহায়তা সহ অন্যান্য ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন।  শ্যামনগরে শিক্ষাক্ষেত্রে উন্নতি সাধন করা, সুপেয় পানির অভাব মোচন, সংবাদকর্মীদের জীবনমান উন্নয়ন, আইন শৃঙ্খলার উন্নয়ন সাধন, কৃষিতে উন্নয়ন,দারিদ্র দূরীকরণ সহ অন্যান্য বিষয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করবেন বলে অবহিত করেন।  

সংসদ সদস্য প্রার্থী এস এম মোস্তফা আল মামুন মনির শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামের এস এম মিজানুর রহমানের পুত্র।  তিনি পেশায় ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইন বিশেষজ্ঞ ও সমাজসেবক।  বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালন করছেন ও কেন্দ্রিয় কমিটির কেন্দ্রিয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।  

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মা.মুজিবর রহমান, মিজানুর রহমান, মা.খায়রুল বাসার, মা.আবুবকর সিদ্দিক, মা.খলিলুর রহমান।   আশাশুনি উপজেলার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সম্পাদক আমিনুর রহমান, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মা.আবুল হোসেন, সম্পাদক এস এম মাসুদ রানা, সহসভাপতি জোবায়ের হোসেন, আবুজর, নুরে আলম, ছাত্র আন্দোলন সভাপতি নজিবুল্লাহ, শ্রমিক আন্দোলন সভাপতি আবু বকর সিদ্দিক,মনিরুল ইসলাম,মোঃ ফয়জুল্লা প্রমুখ।  

ছবি- শ্যামনগরে ইসলামী আন্দোলন সাতক্ষীরা-৪ আসনের এমপি প্রার্থী এস এম মোস্তফা আল মামুন মনির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন।  



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৪৮ মিনিট আগে