চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

শেরপুরের ঝিনাইগাতীতে জেলা প্রশাসকের পরিদর্শন

শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান ঝিনাইগাতী উপজেলা পরিদর্শন করেছেন। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি বিভিন্ন সরকারি দফতরের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সফরকালে তিনি ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি সেবা কার্যক্রমের মানোন্নয়ন, জনসেবায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সেবা গ্রহণে জনগণের ভোগান্তি নিরসনে চলমান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও গতিশীলভাবে কাজ করার নির্দেশ দেন। পরে জেলা প্রশাসকের অগ্রাধিকার কর্মপরিকল্পনার অংশ হিসেবে উপজেলা পর্যায়ে ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করেন তিনি। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং তাদের শিক্ষা কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগাবে।” সফরকালে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর