বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন

লাখাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ টি দোকান পুড়ে ছাই,কোটি টাকার কয় ক্ষতি।

লাখাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ টি দোকান পুড়ে ছাই,কোটি টাকার কয় ক্ষতি। লাখাইয়ের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। বাজারের ইতিহাসে এটিই সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে রাম জয়ের ওষুধের ফার্মেসী, সাংবাদিক আশীষ দাশগুপ্তের হোমিওপ্যাথিক ফার্মেসী, সামাদ্য পালের চায়ের দোকান, আব্দুল মালেক মিয়ার ফলের দোকান, সুসেন দেবনাথের স্বর্ণকারের দোকান, রঞ্জিত শীলের একটি সেলুন ও সুতার দোকান, কর্ণ দেবনাথের পানের দোকান, উপা নন্দের ওষুধের ফার্মেসী এবং সন্তোষ রায়ের একটি দোকান। এছাড়া পল্লী বিদ্যুতের ১০টির বেশি মিটারও পুড়ে গেছে। আগুন লাগার পর বাজারের পাহারাদারদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে লাখাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল হান্নান-এর নেতৃত্বে একদল দমকল কর্মী ঘটনাস্থলে রওয়ানা দেন। তবে যাতায়াতের রাস্তা ভালো না থাকায় এবং বটতলায় রাস্তায় পানি জমে থাকায় তাদের পৌঁছাতে অনেক সময় লেগে যায়। আব্দুল হান্নান জানান, "বটতলায় আমাদের প্রায় দেড় ঘন্টা সময় নষ্ট হয়। পরে নৌকা করে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নেভাতে সক্ষম হই।" ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাংবাদিক আশীষ দাশগুপ্ত জানান, "আমরা প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে এসে দেখি সবকিছু পুড়ে যাচ্ছে। চোখের সামনে প্রায় ২০ থেকে ৪০ হাত উপর পর্যন্ত আগুন জ্বলছিল।" তিনি আরও বলেন, "এতে আমাদের নগদ টাকাসহ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।" শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীদের পুড়ে যাওয়া দোকানের মালামাল ও নগদ টাকা কয়লায় পরিণত হয়েছে। ব্যবসায়ীদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tag
আরও খবর