তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

লোহাগাড়ার আধুনগরে কোদালের আঘাতে হত্যা করা হলো এক ব্যবসায়ীকে।


মুন্সি শাহাব উদ্দীন,  চট্টগ্রাম। 

মানব ইতিহাসে হত্যা জঘন্যতম অপরাধ।  এমনই এক মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটলো লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘটিয়া পাড়ার মোজাহের মেম্বার এর বাড়ীতে। নিহতের নাম শাহ আলম ( ৫৫)। সে আধুনগর বাজারের  লেপ তোশক এর ব্যবসায়ী। হত্যাকারী নিহত শাহ আলমের চাচাতো ভাই শাহ নেওয়াজ লাভলু। শুক্রবার বেলা ১১ টার দিকে এই হত্যাকান্ডটি ঘটে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শাহ আলম উল্লেখিত সময়ে বাড়ী হতে বের হয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে তার চাচাতো ভাই লাভলু বালির বস্তা দিচ্ছিল, তখন সে বস্তাগুলো একটু ভিতরে দেওয়ার জন্য বলে। লাভলু তখন ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে শাহ আলমের মাথায় সজোরে আঘাত করে, আঘাতেই তার মগজ বের হয়ে যায়, শাহ আলমের স্ত্রী স্বামীকে বাচাতে গেলে তাকেও মেরে আহত করা হয়। স্থানীয় লোকজন শাহ আলমকে উদ্ধার করে সরকারি  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে  ঘোষণা করেন। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  হত্যাকারী লাভলু পলাতক রয়েছে।  লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, কোদালের আঘাতে একজনের মৃত্যুর খবর পেয়ে  পুলিশ পাঠানো হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরণ করা হয়েছে,  জড়িতদে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। নিহতের কন্যা ও ভাই এই হত্যাকান্ডের সুস্থ, সঠিক দৃষ্টান্ত মূলক শান্তির দাবী করেন।


আরও খবর