দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক শ্যামনগরের আমিনুর

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক শ্যামনগরের আমিনুর 


রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ প্রাথমিক শিক্ষা পর্যায়ে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলার সহকারী শিক্ষক আমিনুর রহমান।

উপজেলা সদরের ১৩ নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে তিনি কর্মরত আছেন। তিনি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওলভাঙ্গি গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম আতিয়ার রহমানের পুত্র। 

শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা বিজ্ঞান বিষয়ে অনার্স, মাস্টার্স সমাপ্ত করেছেন। জানা যায় শিক্ষা জীবনে তিনি সকল শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছেন। গুণী শিক্ষক বাছাই-২০২৫এ ১০০ নম্বরের বিভিন্ন প্রশ্ন পত্রের মধ্যে তিনি ৯৪ নম্বর পেয়েছেন। 

তিনি ২০১৪ সালের ২৬ নভেম্বর গাবুরা ইউপির ৫১ নং জেলিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবনের প্রথম শুরু করেন। পরবর্তীতে বদলী হয়ে ২০১৬ সালের ১ এপ্রিল ১৩ নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে অদ্যাবধী কর্মরত আছেন।

তিনি কাব স্কাউট ইউনিট লিডার, কোভিডকালিন সময়ে বাংলা বিষয়ে মাস্টার ট্রেনার মূল্যায়ন বিষয়ে, ডিজিটাল কন্টেন তৈরী করেন, মুক্ত পাঠের প্রশিক্ষণার্থী, শিক্ষক বাতায়নের কন্টেন ক্রিয়েটার। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন ।

আমিনুর রহমান জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল,হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু সহ অন্যান্য অভিনন্দন জ্ঞাপন করেছেন। 

ছবি- গুণী শিক্ষক আমিনুর রহমান।




Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ১০ মিনিট আগে