ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-09-2025 07:04:41 pm

ক্রমাগত জলবায়ু পরিবর্তনের প্রভাবে দ্রুতই এক ‘হটস্পটে’ পরিণত হচ্ছে বাংলাদেশ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হারে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে দেশটি। এটি এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, বরং স্বাস্থ্য ও অর্থনীতির ওপরও মারাত্মক প্রভাব ফেলছে।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতিতে তাপের প্রভাব’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ সব তথ্য জানানো হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সৈয়দুর রহমান। এ সময় বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার মিস ইফফাত মাহমুদ ও সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ওয়ামেক এ রাজা মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।


বক্তারা বলেন, ১৯৮০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ‘অনুভূত তাপমাত্রা’ বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


প্রতিবেদন অনুসারে, উষ্ণ আবহাওয়ার ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। রাজধানী ঢাকার হিট ইনডেক্স জাতীয় গড়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি। শুধু ২০২৪ সালেই তাপজনিত শারীরিক ও মানসিক সমস্যার কারণে প্রায় ২ কোটি ৫০ লাখ কর্মদিবস নষ্ট হয়েছে। এর ফলে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ০.৪ শতাংশের সমান।


বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯ বছর ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ সময়। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা দেখা গেছে রাজধানী ঢাকায়। ১৯৮০ থেকে ২০২৩ সালের মধ্যে ঢাকার তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা জাতীয় গড় বৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।


বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ইফফাত মাহমুদ বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা বৃদ্ধি সরাসরি স্বাস্থ্যঝুঁকি এবং উৎপাদনশীলতার হ্রাসের সঙ্গে সম্পর্কিত। তবে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও সঠিক বিনিয়োগের মাধ্যমে এই পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব।


বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে বলেন, চরম গরম কেবল মৌসুমি অসুবিধা নয়, এটি স্বাস্থ্যের পাশাপাশি উৎপাদনশীলতা ও সামগ্রিক সমৃদ্ধির জন্যও বড় হুমকি। তবে সিঙ্গাপুরসহ কয়েকটি দেশের অভিজ্ঞতা প্রমাণ করে, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব।


বিশ্বব্যাংকের এ প্রতিবেদন অনুসারে, মানুষ, জীবিকা ও অর্থনীতিকে ক্রমবর্ধমান তাপঝুঁকি থেকে সুরক্ষায় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিবেদনের সুপারিশে রয়েছে- জাতীয় প্রস্তুতি জোরদার করা, স্বাস্থ্যসেবায় তাপজনিত রোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, শহরে সবুজায়ন বাড়ানো এবং আবহাওয়া ও স্বাস্থ্যসংক্রান্ত সঠিক তথ্য সংগ্রহের ব্যবস্থা করা। পাশাপাশি, আন্তর্জাতিক সহায়তা এবং সরকারি-বেসরকারি অর্থায়নের গুরুত্বও বিশেষভাবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

আরও খবর