শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের উদ্যোগে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। এ সময় কয়েকটি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্স ছাড়া দোকান পরিচালনার প্রমাণ মেলে। এর ফলে তিনটি দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইগাতী উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর মো. আব্দুল মান্নাফ। নিরাপত্তার দায়িত্বে ছিলেন শেরপুর পুলিশ লাইনের একদল চৌকস পুলিশ সদস্য।
জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৩ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ ঘন্টা ১ মিনিট আগে
১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭ ঘন্টা ২৩ মিনিট আগে
১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
১৮ ঘন্টা ৩০ মিনিট আগে