ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

লাখাইয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রকে দিয়ে ভুয়া কবিরাজী চিকিৎসা ,প্রতারণার ফাদেঁ সাধারণ মানুষ ।

লাখাইয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রকে দিয়ে ভুয়া কবিরাজী,প্রতারণার ফাদেঁ সাধারণ মানুষ । লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের আগাপুর গ্রামে চতুর্থ শ্রেণী পড়ুয়া এক ছাত্রকে দিয়ে তন্ত্র মন্ত্র ভুয়া কবিরাজি চিকিৎসা করাচ্ছেন তার বাবা। তার কাছে চিকিৎসা নিতে প্রতিদিন শত শত নারী-পুরুষ ভিড় করছেন। তবে অবুঝ শিশুকে দিয়ে কবিরাজির নামে এলাকার সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে সচেতন মহল। খোঁজ নিয়ে জানা গেছে,আগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি পড়ুয়া ছাত্র শ্রীদাম সরকার (১০) বাবা লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের আগাপুর গ্রামের বাসিন্দা শৈলেন সরকার। এক সময় হাওরে জেলের কাজ করে সংসার চালাতেন তিনি। প্রায় ১বছর আগে চতুর্থ শ্রেণী পড়ুয়া ছাত্র শ্রীদাম সরকারকে দিয়ে কবিরাজি ব্যবসা শুরু করেন। চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারণা করছে এই শিশু কবিরাজের বাবা। জটিল ও কঠিন রোগের চিকিৎসার নামে অপচিকিৎসায় লিপ্ত রয়েছেন তার বাবা শৈলেন সরকার। গত মঙ্গলবার সরেজমিন শৈলেন সরকারের বাড়িতে গিয়ে দেখা যায়, গ্রামের প্রবেশ পথেই যানজট, নারী-পুরুষের লাইন ঠেলে পৌঁছাতে হলো চতুর্থ শ্রেণি পড়ুয়া কবিরাজ শ্রীদাম সরকারের বাড়িতে। বাড়ির উঠানে মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। রাস্তার দুই ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে প্রায় শত শত নারী, পুরুষ ও শিশু। সারিতে রয়েছেন হিন্দু-মুসলিম সবাই। নারীর সংখ্যা পুরুষের চেয়ে তিন-চার গুণ বেশি। শ্রীদাম সরকারকে সবাই বাবা বলে সম্বোধন করছেন। একটি গাছের নিচে দাঁড়িয়ে পানি ও তেলপড়া এবং ঝাড়ফুঁকের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।শ্রীদাম সরকার তার বাবার অনুমতিতে বোতলভর্তি পানি ও তেলের শিশিতে ফুঁক দিচ্ছেন, এবং ৩৭০/৫২০টাকা করে হাদিয়া নিচ্ছেন। এবং জটিল রোগীদের ক্ষেত্রে বড় অংকের টাকা এবং ছাগল মানত করতে হয়। চিকিৎসা নিতে আসা প্রায় ১৫/২০ জন রোগী জানালেন, পরস্পরের মুখে রোগ ভালো হওয়ার কথা শুনেই তারা প্রথমবারের মতো এসেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক রোগী বলেন, দুই দিন ধরে কবিরাজের কাছে আসছি। তেল ও পানিপড়া দিয়েছে, কিন্তু কোনো উপকার পাইনি। আবার অনেকেই বলছেন, সামান্য উন্নতি হয়েছে। তবে শৈলেন সরকারের দাবি, শিশুটির চিকিৎসায় অনেক জটিল রোগের উন্নতি হয়েছে। গণমাধ্যম কর্মীরা শ্রীদামের বাবার সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি। চতুর্থ শ্রেণি পড়ুয়া শ্রীদাম সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র, আমার বাবা আমাকে দিয়ে এসব করাচ্ছে, আমি স্কুলে যাইতে চাইলে বাবা বারণ করছেন, বলছেন আজকে রোগী আসবে স্কুলে যেতে হবে না। এ বিষয়ে সচেতন মহলের পক্ষে ডাঃ ইসলাম উদ্দিন বলেন, এটা সম্পূর্ণ কুসংস্কার,শ্রীদাম সরকারের বাবা শৈলেন সরকার বড় ধরনের অন্যায় করছেন চতুর্থ শ্রেণীর ছাত্রকে দিয়ে এটা করানো মুঠেও ঠিক হচ্ছে না, এ চিকিৎসার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপের মোবাইল ফোনে ফোন করলে উনি ফোন রিসিভ করেননি,যার কারনে কোন বক্তব্য পাওয়া যায়নি।
Tag
আরও খবর