দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগর বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে গণজমায়েত

 শ্যামনগর গাবুরায় বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে গণজমায়েত 

রনজিৎ বর্মন উপজেলা  প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগরের  গাবুরা ইউনিয়নে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে গণজমায়েত  অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৭ই সেপ্টেম্বর) ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকের  সামনে লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি  প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয় গণজমায়েত। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন পরিষদের  সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন, গাবুরা ইউপি সদস্য মঞ্জুর হোসেন, ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকের  সিএইচসিপি  হেলেনা বিলকিস, সমাজ সেবক আনছার আলী,  সালমা খাতুন, আমেনা খাতুন, মর্জিনা খাতুন,উপকুলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালী, ফিল ফ্যাসিলিটেটর কে এম আক্তার হোসেন, লিডার্সের কনটেন্ট ক্রিয়েটর দ্বিজেন্দ্র লাল মন্ডল প্রমুখ ।

বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু মেয়েদের শারীরিক ও মানসিক ক্ষতির কারণ নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। নারী নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে, যা বন্ধ করতে আইন বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

গণজমায়েতে অংশগ্রহণকারীরা নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসন ব্যবস্থার দাবি জানান। তারা আরও বলেন, প্রকৃত উন্নয়ন সম্ভব নয় যদি নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত না করা যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা।

ছবি- শ্যামনগর গাবুরায় বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে গণজমায়েত 

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৪৮ মিনিট আগে