ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার অপরাধে ৬ জেলে গ্রেফতার

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার পৃথক ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছেন বনরক্ষীরা। জব্দ করা হয়েছে তিন বোতল কীটনাশক, জাল ও ট্রলার। গ্রেফতারদের শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত জেলেরা হলেন- জাহিদুল (৩০), মো. আনোয়ার (২৮), মো. মিলন (৩৫), শাহাদাত খান (৩২), আবুল খান (২৫) ও শহীদুল মিনা (৫০)।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি স্পেশাল টিম বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকায় অভয়ারণ্যের খালে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ট্রলারসহ ৫ জেলেকে গ্রেফতার করে। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়। এ সময় জব্দ করা হয় মাছ ধরার জাল।

অপর ঘটনায়, আন্ধারমানিক ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়মিত টহলের সময় সুন্দরবনের মুর্তিরখালে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে এক জেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়। বনরক্ষীদের দেখে অপর তিন জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। এ সময় তিন বোতল কীটনাশক (রিপকর্ড), ২ কেজি চিংড়ি মাছ, মাছ ধরার জাল ও একটি নৌকা জব্দ করেন বনরক্ষীরা। আটক ওই জেলের বাড়ি মোরেলগঞ্জের আমুরবুনিয়া গ্রামে।

পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে গ্রেফতার ৬ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে তাদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

আরও খবর