দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলা,অপরাধীদের শাস্তির দাবী

শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলা,অপরাধীদের শাস্তির দাবী

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ ও তাঁর পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার (২১ সেপ্টেম্বর  ) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল হুদা। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৯ সেপ্টেম্বর  রাত প্রায় ১ টা ৩০ মিনিটের দিকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার  সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ ও তাঁর পরিবার তাদের গুমানতলী(খাগড়াঘাট) নিজ বাড়িতে এক ন্যাক্কারজনক হামলার শিকার হন। এ নির্মম ঘটনায় তিনি ও তাঁর পরিবার গুরুতরভাবে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত হন। তিনি আরো জানান, এটি শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়; বরং মানবাধিকার, আইনের শাসন এবং সমাজের শান্তি-শৃঙ্খলার উপর এক আঘাত। এ ধরণের ঘটনা যদি কঠোর হাতে দমন করা না হয় তবে সমাজে অরাজকতা বিস্তার লাভ করবে।  সংবাদ সম্মেলনে দাবি করা হয়- অবিলম্বে এ হামলার সাথে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত ও গ্রেফতার করা, দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

ছবি- শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৪৮ মিনিট আগে