আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

জয়পুরহাটে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

জয়পুরহাটে জয়পুরহাটে ভুয়া ডিবি পুলিশ ও তার সহকারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর বাজার এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী দুইজনকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি হ্যান্ডকাপ ও পুলিশের কটি উদ্ধারসহ দুজনকে থানায় নিয়ে আসে।

জনগণের সম্মুখে আটককৃত ভুয়া ডিবি পুলিশ স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, কালাই থানার এক এসআই তাদেরকে ওই হ্যান্ডকাপটি সরবরাহ করেছেন।

আটককৃতরা হলেন, ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দেওগ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে মজনু মন্ডল (৪০) ও সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর গ্রামের সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে মশিউর রহমান মন্ডল (৩৫)।

স্থানীয়রা জানান, ডিবি পুলিশ পরিচয় দানকারী মজনু ডিবির কটি পরে সঙ্গে হ্যান্ডকাপ নিয়ে বিভিন্ন লোককে আটক করে অর্থের দাবি করতেন। বিষয়টি সন্দেহজনক হলে তারা আটক করে পুলিশকে খবর দেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করপ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর