ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের নেতৃত্বে রেদওয়ান ও অমরেশ



বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন ২০২৫ উপলক্ষে নাট্যদলের প্রধান উপদেষ্টা ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। পরে উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষর ও নাট্য নির্দেশক অনিমেষ সাহা লিটু-এর তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ ভর্তি শিক্ষাবর্ষের মোঃ রেদওয়ানুর হক শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ২০২১-২২ ভর্তি শিক্ষাবর্ষের অমরেশ চন্দ্র মন্ডল। সহ-সভাপতি পদে আছেন মো: রাকিব ও আমিনা আক্তার তৌসী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাহিদ হাসান ও মো: রাব্বি হাসান।


এছাড়া, সানজিদা আক্তার তিশা অর্থ সম্পাদক, বর্ষণ সাহা সাংগঠনিক সম্পাদক, ইয়াছিন আরাফাত প্রচার সম্পাদক এবং সঞ্জিতা দত্ত দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।


নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোসা: হাছিবা আক্তার, সৌরভ ভাওয়াল ও মোঃ সাইমুম। সম্মানিত নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ রাব্বি খান রাজ ও তমাল রায়।


কমিটি গঠনে স্বাক্ষর ও সহযোগিতা করেছেন নাট্যদলের উপদেষ্টা সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার (আইন বিভাগ), সহযোগী অধ্যাপক রহিমা নাসরিন (পদার্থ বিজ্ঞান বিভাগ) এবং সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস (ইংরেজি বিভাগ)। উপদেষ্টারা নাট্যদলকে আগামী দিনে সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে আরও অগ্রসর হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে গত ২০২৩-২৪ ভর্তি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠান “নাটক মেলবন্ধন”-এ অংশগ্রহণকারী সকল নাট্যকর্মীকে সম্মাননা স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।


উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব, শিল্পকলা একাডেমি আয়োজিত নাট্যোৎসব এবং দেশের বাইরে ভারত (কলকাতা) পর্যন্ত নাটক মঞ্চায়ন করে প্রশংসা অর্জন করেছে।

Tag
আরও খবর