ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

আ. লীগকে পুনর্বাসনে রাজনৈতিক কৌশল নিলে বিএনপির কাল হবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-09-2025 08:00:58 pm

আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। এ দলটিকে পুনর্বাসনের রাজনীতি যদি বিএনপির কৌশল হয়, তাহলে এটাই তাদের কাল হবে।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।


এদিকে শাপলা প্রতীকের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবেন জানিয়ে তিনি বলেন, শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে আমরা এখনো অটল আছি।


দুপুরে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তিনি বলেন, প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে। এদিকে, ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের নিয়ে শুরু হচ্ছে ইসির সংলাপ। সংলাপের প্রথম দিন থাকবে সুশীল সমাজ ও শিক্ষক প্রতিনিধিরা।


নাহিদ ইসলাম বলেন, আমরা বলতে চাই ক্রমাগত হামলা চলছে, সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এ ঘটনার সঙ্গে প্রশাসনের ভেতরের লোকজন জড়িত, তারা তথ্য পাচার করে।

 

নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি করে তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে, তাদের কাছে আমরা জবাবদিহিতা চাই। নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলকে পদত্যাগ করতে হবে। নিরাপত্তা দিতে যারা ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

 

এ সময় উপদেষ্টা মাহফুজের ওপর হামলার ঘটনায় জড়িত যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নামের তালিকা প্রকাশের দাবি জানান নাহিদ। 

 

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কিছুটা দেরিতে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; এনসিপি সদস্যসচিব আখতার হোসেন ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।

আরও খবর