ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ববিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাগজপত্র জালিয়াতি: প্রকৌশল দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মেসার্স এন রহমান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকের অজ্ঞাতে ঐ প্রতিষ্ঠানের কাগজপত্র ও সিল ব্যবহার করে কাজ সম্পন্ন করার অভিযোগ পাওয়া গেছে। এতে বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী ( ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স) মামুন অর রশিদ এর সাথে সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। 


সূত্র বলছে, মামুন ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের কাগজপত্র ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের অগ্নিনির্বাপক যন্ত্রে রিফিল করার জন্য ১২০৪ কেজি এবিসি ড্রাই পাউডার সরবরাহের কাজ দেন বিল্লাল নামে এক ব্যক্তিকে। তবে কাজের বিষয়টি জানতেন না প্রতিষ্ঠানটির প্রকৃত মালিক নাজিউর রহমান সুজন। অথচ তার প্রতিষ্ঠানের নামেই এক লাখ নব্বই হাজার সাতশত তেরো টাকার বিল বিল্লাল নাজিউরের নামে সাক্ষর করে গত ২১ সেপ্টেম্বর উত্তোলন করে নেন।



অভিযোগ করে নাজিউর রহমান সুজন বলেন,“আমি বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো কাজ করিনি। শুধু এনলিস্ট করার জন্য কাগজপত্র ও সিল জমা দিয়েছিলাম। আমার অজান্তে আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কাজ করা অন্যায়। আর বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে এমন অনিয়ম একেবারেই আশা করিনি।”


এ বিষয়ে জানতে বিল্লালকে ফোন করা হলে তিনি বলেন, “আমি নাজিউর রহমানের পক্ষে চেক নিয়েছি। প্রকৌশল দপ্তরের এক ভাই লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আমাকে সাহায্য করেছেন।” তবে মালিক কিছু জানেন না এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।


প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স) মামুন অর রশিদ বলেন, “বিল্লাল কাজ করেছে। তার প্রতিষ্ঠান না থাকায় ওই লাইসেন্স ব্যবহার করেছে। এর সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান” 


তবে মালিককে না জানিয়ে তার কাগজপত্র অন্য কেউ প্রকৌশল দপ্তর থেকে কিভাবে পেলো এমন প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।  


সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন,“ এ বিষয়ে আমি লিখিত অভিযোগ পেলে তাকে শোকজ করা হবে।"


Tag
আরও খবর