তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

চুনতিতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সীরাতুন্নবী ( সা:) মাহফিল।


মুন্সি শাহাব উদ্দীন,  চট্টগ্রাম। 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী চুনতিতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ২২সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে  শেষ হলো ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী ( সা:) মাহফিল। এই মাহফিলে দেশের বিশিষ্ট আলেম ওলামা ইসলামী বক্তারা অংশ নেন এবং পবিত্র সীরাতুন্নবী ( সা:) এর গুরুত্ব তুলে ধরেন। শেষদিনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের অংশ গ্রহনে মাহফিল প্রাঙ্গণ কাণায় কাণায়  পূর্ণ হয়ে ওঠে। বক্তারা বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) এর জীবনাদর্শ তুলে ধরে সমাজে ন্যায়নীতি, ভ্রাতৃত্ব মানব কল্যাণ প্রতিষ্ঠার আহবান জানান। ফজরের নামাজের পূর্বে অনুষ্ঠিত হয় আখেরী মোনাজাত। এ সময় মুসলিম উম্মাহর ঐক্য, দুনিয়ার সকল মুসলমানদের শান্তি,  দেশের উন্নতি,  সমৃদ্ধি এবং বিশ্বব্যাপি শান্তি কামনা করা হয়। আবেগঘন এই মুহূর্তে অসংখ্য মানুষ অশ্রুসজল চোখে মহান আল্লাহর দরবারে হাত তুলেন আকাশের দিকে। লাখো মুসল্লী একসাথে কান্নায় ভেঙ্গে পড়েন। কেউ মোনাজাত করল নিজের জন্য, কেউ পরিবারের জন্য,  সেই মুহুর্তে মনে হচ্ছিল পুরো চুনতি এক অশ্রুসিক্ত সমুদ্র,  সেখানে ঢেউ তুলছে শুধু  আমিন, আমিন ধ্বনি।  প্রসঙ্গত, চুনতির এই ঐতিহ্যবাহী সীরাত মাহফিল দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। প্রতি বছরের মতো এবারো হাজার হাজার মানুষ দুর- দুরান্ত থেকে এসে অংশগ্রহণ করেন এই মাহফিলে। মাহফিলকে কেন্দ্র করে চুনতিতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ।  দুর- দুরান্ত থেকে আসা মানুষদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় প্রশাসন ও মাহফিল পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে সমাপ্তি হয় এই বৃহৎ ধর্মীয় সমাবেশের। 

আরও খবর