সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

মোংলায় পর্যটন দিবস উপলক্ষে নদীতে নৌ-শোভাযাত্রা

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


সুন্দরবনের পর্যটন নগরী মোংলায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক পর্যটন দিবস। 

দিবসটি উপলক্ষে পর্যটন কর্পোরেশনের হোটের পশুর কর্তৃপক্ষের আয়োজনে সকালে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে নৌ-শোভাযাত্রার আয়োজন করেন পর্যটন কর্তৃপক্ষ। সুন্দরবনের পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলেই এতে স্বতঃস্ফূর্ত অংশ নেয়।

শনিবার ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো মোংলায়ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের উদ্দেশ্য ও লক্ষ্য। জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’। বিশ্ব পর্যটন দিবসকে স্মরনীয় করে রাখতে মোংলা শহরে র‌্যালী ও পশুর নদীতে নৌ-শোভাযাত্রা বের করে পর্যটন কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হোটের পশুর কর্তৃপক্ষ। র‌্যালীটি নদীতে প্রায় এক কিলোমিটার নৌ-শোভাযাত্রা পরিচালিত হয়। পরে পশুর হোটেলের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন তারা।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, পর্যটন খাতে দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিতে আমাদের তরুন প্রজন্মকে এ শিল্পের উন্নয়নে এগিয়ে আসতে সুযোগ করে দিতে হবে। পর্যটন শিল্প হচ্ছে বর্তমানে বিশ্বজুড়ে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে পরিগণিত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন শিল্পের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

আলোচনা সভায় পরিবেশ যোদ্ধারা বলেন, পর্যটন শিল্পের বিকাশের ফলে একদিকে আমাদের পর্যটন অঞ্চলগুলোর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, অন্যদিকে স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণেও সচেতনতা বাড়ছে। এর পরিপেক্ষিতে জাতিসংঘের পর্যটন সংস্থা ঘোষিত দিবসের এ বছরের প্রতিপাদ্য-‘টেকসই উন্নয়নে পর্যটন’ এবং এটি পর্যটন শিল্পবিকাশের সাথে তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমরা বিশ্বাস করি। ১৯৮০ সাল থেকে প্রচার-প্রচারনার মাধ্যমে জাতিসংঘের ঘোষিত বিশ্বব্যাপী পর্যটন দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করে আসছে।

এসময় উপস্থিত ছিলেন, পর্যটক শিল্পের সাথে সংশ্লিষ্ট হোটেল মালিক, নৌযান ও বোট মালিক এবং চালক, ট্যুরিষ্ট পুলিশসহ সুন্দরবনে পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট সকল স্থরের মানুষ। পরে এক সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম সমাপ্তি করা হয়।


আরও খবর