কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ দুইজন নিহত

লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ দুইজন নিহত আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নুর আলম (২২) নামে এক যুবক ও অজ্ঞাত পরিচয়ের এক নারী আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের চিনিবটতলা মোড় ও বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—লালপুর ইউনিয়নের বালিতিতা ইসলামপুর (মহেশপুর) গ্রামের মৃত দুখু কসাইয়ের ছেলে ভ্যানচালক এরশাদ আলী (৪০) এবং বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মৃত ফজল আলীর ছেলে বাবলু আলী (৬০)। আহতরা হলেন—মোহরকয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মোটরসাইকেলচালক নুর আলম ও অজ্ঞাত পরিচয়ের এক নারী। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে লালপুর-বাঘা মহাসড়কের চিনিবটতলা মোড়ে রাজশাহীগামী একটি হাইয়েস মাইক্রোবাস ভ্যানচালক এরশাদ আলীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ঘাতক মাইক্রোবাসসহ চালক মো. হারুন অর রশিদকে আটক করে। তিনি নওগাঁর সাপাহার উপজেলার অনাথপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে, রাত সোয়া ৯টার দিকে বিলমাড়িয়ার কয়লার ডহর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল বাবলু আলীকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন নুর আলম। এতে বাবলু আলী, নুর আলম ও অজ্ঞাত এক নারী আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গুরুতর আহত বাবলু আলী ও নুর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। পথে রাজশাহীর বানেশ্বর এলাকায় রাত ১০টার দিকে বাবলু আলী মারা যান। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর