দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে তথ্য অধিকার দিবস পালিত

শ্যামনগরে তথ্য অধিকার দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত” এ স্লোগানকে সামনে নিয়ে রবিবার(২৮ সেপ্টেম্বর) সকালে উইক্যান ও নকশীকাঁথার আয়োজনে শ্যামনগর উপজেলায় তথ্য অধিকার দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। তথ্যই শক্তি, জানতে হবে, জানাতে হবে এবং অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তথ্য অধিকার আইন জনগণের একটি শক্তিশালী হাতিয়ার এসকল স্লোগান সম্বলিত লিফলেট, বিলবোর্ড হাতে নিয়ে র‌্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে আলোচনাসভায় মিলিত হয়।

 সাবেক অধ্যাপক শাহানা হামিদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী। 

নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় সভায় তথ্য অধিকার আইন বিষয়ে পত্র উপস্থাপন করেন শিক্ষক রনজিৎ বর্মন। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, উপজেলা তথ্য কর্মকর্তা বিউটি মন্ডল, সাবেক ইউপি সদস্য বেবি নাজনীন প্রমুখ।

বক্তারা বলেন রাষ্ট্রের জন্য তথ্য দরকার। দরিদ্র মানুষের সেবা সহজ করতে গেলে তথ্য অধিকার আইন সকলের জানা দরকার। তথ্যই শক্তি। প্রত্যেকের সঠিক তথ্য জেনে মানুষের কল্যাণে কাজ করার আহব্বান জানান। এছাড়া তথ্য জানতে নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করার বিষয়ে অবহিত করেন।

ছবি- শ্যামনগরে নকশীকাঁথার তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালী।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৮ মিনিট আগে