চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

সরদার ট্রাভেলস বাসের ভেতরে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা, চার্জশিটে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

সরদার ট্রাভেলস বাসের হেলপার বাপ্পী সরদার হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের চার্জশিটে। তদন্ত শেষে পুলিশ নিহত বাপ্পীর সহকর্মী রানা সরদারকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। জানা গেছে, যশোর পতিতাপল্লীর এক নারীকে কেন্দ্র করে সৃষ্ট প্রেমঘটিত বিরোধের জেরেই বাসের ভেতরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই কবির হোসেন মোল্যা সম্প্রতি যশোর আদালতে অভিযুক্ত রানা সরদারকে (হুগলাডাঙ্গা, সদর) আসামি করে এই চার্জশিট দাখিল করেন।পুলিশের তদন্ত সূত্রে জানা যায়, অভিযুক্ত রানা সরদার এবং নিহত বাপ্পী সরদার উভয়েই সরদার ট্রাভেলস বাসের হেলপার ছিলেন। রানার সঙ্গে যশোর পতিতাপল্লীর এক নারীর সম্পর্ক ছিল এবং তারা বিয়ের সিদ্ধান্তও নেন।

কিন্তু ঘটনার কয়েকদিন আগে বাপ্পী সরদার রানার ফোন নিয়ে সেই নারীর সঙ্গে কথা বলেন। এরপরই নাটকীয় মোড় নেয় সম্পর্কটি। ওই নারী রানার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়ে বাপ্পীর সঙ্গে মোবাইল ফোনে সম্পর্ক স্থাপন করেন।নিজের প্রেমিকার এই 'হাতবদল' মেনে নিতে পারেনি রানা। ক্ষিপ্ত হয়ে তিনি বাপ্পীকে হত্যার পরিকল্পনা করেন।গত ১৫ নভেম্বর রাতে যশোর খুলনা বাসস্ট্যান্ডের মনির উদ্দিন পাম্পের সামনে সরদার ট্রাভেলসের বাসে ঘুমিয়ে ছিলেন বাপ্পী সরদার। গভীর রাতে আসামি রানা সরদার বাসের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে ঘুমন্ত বাপ্পীকে ছুরিকাঘাত করে হত্যা করে রানা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ নভেম্বর সকালে পুলিশ বাসের ভেতরে বাপ্পীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত বাপ্পীর বাবা ইদ্রিস সরদার কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আটক আসামি রানা সরদারের দেওয়া স্বীকারোক্তি এবং সাক্ষীদের জবানবন্দিতে এই হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে।


আরও খবর